প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ট্যুরিজম ফেয়ারে ব্যাপক সাড়া ফেলেছে বীচ প্যারাডাইস হোটেল এন্ড রিসোর্ট পিএলসি
← Back to Events & News
May 8, 2026

প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ট্যুরিজম ফেয়ারে ব্যাপক সাড়া ফেলেছে বীচ প্যারাডাইস হোটেল এন্ড রিসোর্ট পিএলসি

📰 ফিচার নিউজ

ঢাকার অভিজাত Pan Pacific Sonargaon Dhaka হোটেলে আয়োজিত তিন দিনব্যাপী ট্যুরিজম ফেয়ারে অংশগ্রহণ করে ব্যাপক সাড়া ফেলেছে Beach Paradise Hotel & Resort PLC (BPHR)।


গত ৯, ১০ ও ১১ এপ্রিল ২০২৬ অনুষ্ঠিত এ আয়োজনে দেশের পর্যটন, বিনিয়োগ ও হসপিটালিটি খাতের বিভিন্ন প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। মেলায় বীচ প্যারাডাইস হোটেল এন্ড রিসোর্ট পিএলসি-এর আকর্ষণীয় স্টল দর্শনার্থীদের দৃষ্টি কাড়ে এবং বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।
ইনানী সমুদ্রসৈকত সংলগ্ন আন্তর্জাতিক মানের আবাসিক হোটেল ও রিসোর্ট নির্মাণ প্রকল্প সম্পর্কে জানতে মেলায় প্রতিদিন অসংখ্য দর্শনার্থী, উদ্যোক্তা, ব্যবসায়ী ও সম্ভাব্য বিনিয়োগকারীরা স্টল পরিদর্শন করেন।


ফেয়ার চলাকালীন প্রতিষ্ঠানটির পক্ষ থেকে স্পন্সর শেয়ার বিক্রয়ের বিশেষ অফার, ডিসকাউন্ট সুবিধা এবং আকর্ষণীয় র‍্যাফল ড্র আয়োজন করা হয়। এতে নতুন বিনিয়োগকারীদের অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়।

প্রকল্পের অবস্থান, আধুনিক মাস্টারপ্ল্যান, পর্যটন সম্ভাবনা এবং ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন কোম্পানির কর্মকর্তারা। দর্শনার্থীরা বিশেষভাবে ইনানীর প্রিমিয়াম লোকেশন, আন্তর্জাতিক মানের রিসোর্ট পরিকল্পনা এবং দীর্ঘমেয়াদি বিনিয়োগ সম্ভাবনার প্রশংসা করেন।

এ সময় উপস্থিত ছিলেন বীচ প্যারাডাইস হোটেল এন্ড রিসোর্ট পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক এম এফ ইসলাম মিলন সহ কোম্পানির পরিচালক ও কর্মকর্তাবৃন্দ।

ব্যবস্থাপনা পরিচালক এম এফ ইসলাম মিলন বলেন,
“আমাদের লক্ষ্য শুধু একটি রিসোর্ট নির্মাণ নয়; বরং বাংলাদেশের পর্যটন শিল্পে আন্তর্জাতিক মানের আতিথেয়তা ও বিনিয়োগের নতুন দিগন্ত উন্মোচন করা। ফেয়ারে মানুষের আগ্রহ ও ইতিবাচক সাড়া আমাদেরকে আরও অনুপ্রাণিত করেছে।”
তিনি আরও জানান, প্রকল্পের মাটি ভরাটের কাজ প্রায় সম্পন্ন হয়েছে এবং খুব শিগগিরই রেস্টুরেন্ট ও অন্যান্য অবকাঠামোর নির্মাণকাজ শুরু হবে।

পর্যটন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ মনে করছেন, ইনানীকে কেন্দ্র করে গড়ে উঠা এ ধরনের আধুনিক প্রকল্প দেশের পর্যটন শিল্পে নতুন কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Published: May 8, 2026